1. admin@naragatirsangbad.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়ন ও জনসেবায় জয়নগরকে এগিয়ে নিতে চান চৌধুরী বাহারুল নড়াইল-১ আসনের প্রতিটি পূজামণ্ডপে এক লাখ টাকা অনুদান দিলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম পহরডাঙ্গা ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আহমেদ সিকদার মিরাজ নড়াগাতীতে পূজামণ্ডপে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, দিলেন আর্থিক সহায়তা খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও তবারক বিতরণ, আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালিয়ায় শাড়ি ও ধুতি বিতরণ তেরখাদায় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অরুণিমা রিসোর্টে গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ, সবুজায়নে ২৫ হাজার চারার কর্মসূচি নড়াগাতীতে চুরি মামলার আসামি লাল মিয়া গ্রেপ্তার খুলনা মহানগরীসহ ৩৯৪ পূজামণ্ডপে এসআরবি-৬-এর বিশেষ নিরাপত্তা, তিন স্তরের নজরদারি

পহরডাঙ্গা ইউপির চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান আহমেদ সিকদার মিরাজ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আহমেদ সিকদার মিরাজ। তিনি নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আবুল বাশারের কনিষ্ঠ পুত্র এবং পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মো. শফিকুজ্জামান শাফিক সিকদারের ছোট ভাই।

রোববার (১৮ অক্টোবর) আসরের নামাজের পর নিজের বাড়িতে নড়াগাতী থানার মূলশ্রী গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান।

সভায় আহমেদ সিকদার মিরাজ বলেন, এলাকার মানুষের ভালোবাসা, সহযোগিতা, সমর্থন ও দোয়া পেলে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন।

স্থানীয়ভাবে তরুণ নেতৃত্বের প্রত্যাশী হিসেবে পরিচিত মিরাজ বিএনপির রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর বড় ভাই মরহুম মো. শফিকুজ্জামান শাফিক সিকদার পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এলাকার উন্নয়ন, জনসেবা এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যাশা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আহমেদ সিকদার মিরাজ। তবে আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতা চূড়ান্ত হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park