
সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ
মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মহৎপুর এলাকায় মোবাইল ও ইলেকট্রনিকস শোরুমের পিছনের গ্রিল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে মালিক দেখেন, দোকানের পেছনের ছোট গ্রিলটি ভাঙা এবং মূল্যবান সামগ্রী চুরি হয়ে গেছে।
গত ২রা মার্চ নতুনভাবে উদ্বোধন হওয়া এই দোকান থেকে চোরেরা ৩৩টি মোবাইল ফোন, একটি হোম থিয়েটার, গ্যাস ওভেন, ইন্ডাকশন চুলা, পার্টি বক্স, ২০টি হেডফোন, ৩৯টি নেট ব্যান্ড, ৩০টি স্মার্ট ওয়াচ, ২০৭টি ব্যাক কভার, ৪৩টি প্যাকেট গ্লাসসহ বহু মূল্যবান পণ্য নিয়ে গেছে।
দোকানের মালিক আলাউদ্দিন চুরির ঘটনায় পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
পাঁশকুড়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, চুরি হওয়া জিনিসপত্রের সম্পূর্ণ হিসাব এখনো পাওয়া যায়নি। তবে দোকান মালিকের হিসাবে কয়েক লক্ষ টাকার মালামাল খোয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।