
মোঃ শফিয়ার রহমান (খুলনা) পাইকগাছা প্রতিনিধি।
খুলনার পাইকগাছা থানা পুলিশ অস্ত্র,ডাকাতি, চুরিসহ ৬ টি গ্রেপ্তারী পরোয়ানার আসামী জীবন সরদার (৩০) কে স্থানীয় জনতার সহাতায় গ্রেপ্তার করেছে। সে উপজেলার চাঁদখালী ইউনিয়নের মৌখালী গ্রামের কামরুল সরদারের ছেলে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। মৌখালি ও চাঁদখালী ইউনিয়নের সাধারণ জনতা বুধবার সকাল হতে দুপুর ২/২.৩০ পর্যন্ত গ্রামের লোকজন একত্রিত হয়ে জীবন সরদার কে ধরিয়ে পাইকগাছা থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
দূরধর্শ ডাকাত ও চোর কে ধরার জন্য গ্রামবাসীকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেন এস, আই হাফিজুর রহমান, এস আই বাবলা দাস সেকেন্ড অফিস ও এ এস আই পলাশ শেখ ও সঙ্গীয ফোর্স সহ স্থানীয় জনতার সহাতায় মৌখালী খেলার মাঠ থেকে গ্রেপ্তার করেন। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, ধৃত আসামী জীবন সরদার দুর্দান্ত প্রকৃতির অপরাধী। তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে।তার নামে ১ টি অস্ত্র মামলা, ১ টি ডাকাতি, ৪ টি চুরি মামলার পরোয়ানা রয়েছে। এছাড়া পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় নারী অপহরণ, দস্যুতাসহ ১৪ টি মামলা চলমান আছে।