1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছায় পুর্ব শত্রুতার জেরে ১০ দিন মৎস্য ঘেরে লুপট: আড়াই কোটি টাকার ক্ষতি সাধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান

খুলনার পাইকগাছায় পুর্ব শত্রুতার জের ধরে একটি ৭’শ বিঘার চিংড়ী ও মৎস্য ঘেরের বাসাবাড়ি ভাংচুরসহ ১০ দিন ধরে লপট করার ঘটনা ঘটেছে। শ’শ’ লোক নিয়ে প্রতিপক্ষ আইয়ুব গাজী ঘেরের ১৫ জন কর্মচারীকে মারপিট করে তাড়িয়ে দিয়েছে। আড়াই কোটি টাকার বেশি সম্পদের ক্ষয়ক্ষতি ও লুপট করেছে। গত ৫ আগস্ট থেকে ১৫ আগষ্ট পর্যন্ত এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় পাইকগাছা সেনা ক্যাম্পসহ বিভিন্ন জায়গায় দেয়া অভিযোগ ও পাইকগাছা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে ঘের মালিক শেখ আনারুল ইসলাম এ সব জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাড়ইডাংগা গ্রামের আয়ুব আলী গাজীর নেতৃত্বে শ’শ লোক আমার মাছের ঘের দখল করতে যায়। এ সময় আমার ঘেরের পাকা কাঁচা ঘর ভাংচুর করে। লুপট করে মাছ, মাছের খাবার, ছাগল, আসবাবপত্র ও নগদ টাকা। যাতে আমার আড়াই কোটির বােশি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। এসময় তারা ঘেরের কর্মচারীদের বেধম মারপিট করে ঘের থেকে তাড়িয়ে দেয়। কোন ঘরের জানালা, দরজা, আলমারি এমনকি ভাত-পানি খাওয়ার থালা গ্লাসও নিয়ে গেছে তারা। কাঠি জাল টানা দিয়ে ১০ দিন যাবৎ ফিল্ম স্টাইলে ৩ থেকে১৫ কেজি ওজনের ভেটকি, এক -দেড় কেজি ওজনের ভাংগন মাছগুলো ধরে নিয়ে গেছে। প্রতিদিন আটন দিয়ে ২- ৩ শ কেজি করে বাগদা চিংড়ী ধরে নিয়েছে। পরে আসবাবপত্র ও সকল খাতাপত্র আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। এ ব্যাপারে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানতে চাইলে এক প্রশ্নের জবাবে শেখ আনারল ইসলাম জানান আয়ুব আলী গাজী ২০২০ সালে ৭৪ বিঘা জমি ডিডমুলে রেজিষ্ট্রেশন করেন জমির মালিকদের কাছ থেকে। যা পরবর্তীতে ১১ লাখ ৯ হাজার টাকা নিয়ে ডিড হস্তান্তর করেন। এ ব্যাপারে প্রতিপক্ষ আয়ুব আলী জানান, আমরা কোন ক্ষয়ক্ষতি করিনি। তবে বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে হরিলুট করেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park