1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছায় মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালতে জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শফিয়ার রহমান প্রতিনিধিপাইকগাছা খুলনা

খুলনার পাইকগাছায় ভ্রাম্যমান আদালত বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীনের নেতৃত্বে আদালত সোমবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার আগড়ঘাটা বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, বিপনন ও মূল্য তালিকা না থাকায় ভোক্তাদের ভোক্তাদের স্বাস্থ্যহানি ঘটানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৩৮, ৫১ ও ৫৩ ধারায় মিষ্টির দোকান মালিক মিনাজ মালীকে ২ হাজার, মিজানুর রহমান মালীকে ৩ হাজার, আয়ুব মালীকে ৫ হাজার ও সোহরাব মালীকে ১ হাজারসহ সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এসময় আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও সেনেট্যারী কর্মকর্তা উদয় কুমার মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পেশকার ইব্রাহিম, হিরম্ময় ব্যানার্জী, সুমন ঘোষ ও আনসার সদস্যরা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ভোক্তা অধিকার সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park