1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছায় ষড়যন্ত্রমূলক গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

খুলনার পাইকগাছায় মটবাটী গ্রামে অস্ত্র ও ককটেল দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে বাবা, ছেলে ও ভাইপোকে গ্রেপ্তার করানোর অভিযোগে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) বিকেলে উপজেলার নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ঘটনার ন্যায়বিচার ও ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

তবে মানববন্ধন চলাকালে মঞ্চে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যখন প্রতিবাদকারী রসময় বিশ্বাসের স্ত্রী বক্তব্য প্রদানকালে প্রতিপক্ষ মোখলেছুর রহমান কাজল ধাক্কাধাক্কি করে তার হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন এবং হুমকি দিয়ে সেখান থেকে চলে যান। এই ঘটনায় জনমনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মটবাটী দাখিল মাদ্রাসার সুপার ও স্থানীয় জামায়াত নেতা মাওলানা আমিনুল ইসলাম, বিপ্লব সরকার, রিংকু মণ্ডল, দিপালী বিশ্বাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্মল বিশ্বাস।

বক্তারা জানান, গত ৮ জুলাই মটবাটী গ্রামের বাসিন্দা রসময় বিশ্বাসের পরিত্যক্ত ঘর থেকে একটি দেশীয় পাইপগান, ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। অভিযানে রসময় বিশ্বাস (৫৮), তার ছেলে প্রীতম বিশ্বাস (৩০) এবং ভাইপো দেবব্রত বিশ্বাস (২৯)–কে আটক করা হয়।

ভুক্তভোগীদের দাবি, এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী দিলীপ বিশ্বাস ও তার সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীকে ভুল তথ্য দিয়ে ঘটনাস্থলে তল্লাশির আয়োজন করে এবং পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র ও বিস্ফোরক রেখে তাদের ফাঁসায়। তারা অভিযোগ করেন, এটি একটি সম্পূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার ফসল।

পরিবারের সদস্যরা মানববন্ধনে কেঁদে কেঁদে তাদের নির্দোষ স্বজনদের মুক্তির দাবি জানান এবং প্রকৃত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ঘটনার ভিডিওচিত্র ও সাক্ষ্য অনুযায়ী মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাকে ‘প্রতিপক্ষের উস্কানিমূলক হামলা’ হিসেবে বর্ণনা করেছেন উপস্থিত অনেকেই। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park