1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত নাহিদের ,জানাযা শেষে দাফন সম্পন্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান (খুলনা) পাইকগাছা প্রতিনিধি!

বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত পাইকগাছার নাহিদ পারভেজের (২৩) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুম্মার নামাজের পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য,নিহত নাহিদ পারভেজ পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের আমিনুল ইসলাম কাজল ও উপজেলা নার্সারি মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল সরদারের ভাইপো আছাফুর রহমান মিঠুর একমাত্র ছেলে।

নিহত নাহিদ বরিশালে জাগরণী চক্র ফাউন্ডেশন এনজিওতে কর্মরত ছিল। ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় মটরসাইকেল যোগে বরিশাল থেকে বাড়িতে আসার পথে পথিমধ্যে বাগেরহাট জেলার কচুয়া থানার সাইনবোর্ড বাজার সংলগ্ন পৌছালে ট্রাক চাপায় দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বৃহস্পতিবার গভীর রাতে তার মৃতদেহ এলাকায় পৌছালে উপজেলা ও এলাকার সকল শ্রেণী পেশার মানুষ বাড়ীতে গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে সড়ক দুর্ঘটনায় নাহিদ পারভেজ মারা যাওয়ার খবর দ্রুত ছড়িয়ে পরলে,এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানাযায় উপস্থিত ছিলেন,সাবেক ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, মাওঃ আমিনুল ইসলাম, মুফতী কুদরত উল্লাহ কাসেমী,মাওঃ আব্দুল হান্নান ওমর, বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, মাওঃ আব্দুল কাদির, মাওঃ আব্দুল মজিদ ,পাইকগাছা রিপোর্টার্স ইউনিটি’র সহ-সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমান, বিএনপি নেতা শিক্ষক বাবর আলী গোলদার,জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন,উপজেলা নার্সারি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ আসাদুল ইসলাম, রওশন সরদার,শামিম সরদার, আব্দুল আজিজসহ হাজার হাজার মুসল্লিবৃন্দ জানাযায় অংশ গ্রহণ করেন।জানাযার নামাজ পরিচালনা করেন মাওঃ বোরহান উদ্দিন আহমেদ।

ঘাতক ট্রাক ও মোটরসাইকেল এবং ট্রাক ড্রাইভারকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এরিপোট লেখা পর্যন্ত অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিলো।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park