1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছার রাড়ুলীতে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছা উপজেলার ৮ নম্বর রাড়ুলী ইউনিয়নের বোরহানপুর যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ এপ্রিল ২০২৫) আসরবাদ ষষ্ঠী তলা বাজার সংলগ্ন ইউএফডি ক্লাব ফুটবল মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে পবিত্র কুরআনের তাফসীর ও ইসলামিক দিক নির্দেশনা মূলক বয়ান করেন চ্যানেল ২৪, এনটিভি ও বাংলা ভিশনের আলোচক বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা সাইদুর ইসলাম (মাসুদ)। এছাড়া কুরআনের আলোয় জীবন গঠনের গুরুত্ব ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন মাওলানা হাফেজ মোঃ সাইফুল ইসলাম আযমী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের নেতা আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “মানুষের নৈতিক উন্নতি ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য কুরআনের আলো ছড়িয়ে দিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক ইউপি বিএনপি সভাপতি এস এম নাজির আহমেদ বলেন, “যুব সমাজকে কুরআনের শিক্ষায় গড়ে তুলতে হবে।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৮ নম্বর রাড়ুলী ইউনিয়ন শাখার আমীর হাফেজ মোঃ তহিদুজ্জামান (নূর) বলেন, “তাফসীরুল কুরআন মাহফিল সমাজ পরিবর্তনের বড় মাধ্যম।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোরহানপুর ইসলামী যুব সমাজের প্রতিষ্ঠাতা এস কে মহিববুল্লাহ, যুব সমাজের সভাপতি মোঃ মোর্তাজুল ইসলাম, সেক্রেটারি এম এম আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা কামনা উদ্দীন সরদার। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park