1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বেচ্ছায় পদত্যাগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস অবশেষে পদত্যাগ করেছেন। বিদ্যালয়ে দুর্নীতি, অনিয়ম এবং পাঠ্য বই বিক্রির অভিযোগ ওঠার পর শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন।

পদত্যাগপত্রে প্রধান শিক্ষক শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কথা উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতি, অতিরিক্ত টাকা আদায়, অপ্রদর্শিত আয় আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ ওঠে। শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র দাখিল করেছিলেন, যেখানে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক পদত্যাগের পর তারা বিদ্যালয়ের সুনাম রক্ষার জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী পদত্যাগের সত্যতা নিশ্চিত করেছেন এবং ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম এম হাফিজুর রহমান জানান, প্রধান শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park