1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের মাঠে এগিয়ে সিরাজুল ইসলাম 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শফিয়ার রহমান খুলনা পাইকগাছায় প্রতিনিধি

 

আগামী ৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪। এ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে মাইক প্রতিকের মোঃ সিরাজুল ইসলাম প্রচারণায় এগিয়ে আছেন বলে জানিয়েছেন অনেক ভোটারেরা। এ দিকে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে নির্বাচনী এলাকার ভোটের মাঠ। প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-গঞ্জের হাট-বাজার, অলিগলি ও পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো।

গণসংযোগসহ উঠান বৈঠক ও পথসভা চলছে প্রতিদিন। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনের প্রচারণা। এ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা জানা গেছে , নয় জন ভাইস-চেয়ারম্যান প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে ভোটযুদ্ধে ও জনমত জরিপে এগিয়ে রয়েছেন উপজেলার ফতেপুর, চাদখালী ইউনিয়নের বাসিন্দা মাইক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ভাইস-চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক মোঃ সিরাজুল ইসলাম। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে মাইক প্রতীকের পক্ষে বিপুল জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে।

 

স্থানীয় অনেক ভোটাররা জানান, দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ইতিমধ্যে ভোটারদের মন জয় করে নিয়েছেন মোঃ সিরাজুল ইসলাম। ভাইস-চেয়ারম্যান প্রার্থী মোঃ সিরাজুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে এ উপজেলা থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ বন্ধ করার পাশাপাশি নারীদের অর্থনৈতিক উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করবো।

 

তিনি আরও বলেন, মাইক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার আমি পাইকগাছা বাসীর দ্বোরগড়ায় পৌঁছে দেবো। তাই কারো কথার আবেগে না পড়ে বিবেক কাজে লাগিয়ে পাইকগাছার কৃষকদের উৎপাদিত খাদ্য-শষ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সুলভমূল্যে সার-বীজ সহজপ্রাপ্তি এবং অবকাঠামোগত উন্নয়ন বুঝে নিতে মাইক মার্কায় ভোট দিন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park