1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছা-কয়রার প্রধান সড়কে খানা খন্দ, জন দুর্ভোগ চরমে 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : –

পাইকগাছা-কয়রা প্রধান সড়কে দেবদুয়ার থেকে বড়দাল ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিঃ মিঃ পিচের রাস্তা খানা খন্দ সৃষ্টি হওয়ায় জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। যেমন তেমন বৃষ্টিতে রাস্তার খানা খন্দে হাটু পানি জমায় পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে।

উপজেলার চাঁদখালী ইউনিয়নের কাঁটাখালী বাজার থেকে চাঁদখালী বাজার পর্যন্ত প্রায় ৬কিঃ মিঃ মধ্যে ৩ কিঃ মিঃ সড়কের পিচ, পাথর, ইট, খোয়া উঠে খানা খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে সড়কে সৃষ্ট খানা খন্দে ময়লা যুক্ত পানি জমে থাকে। প্রতিদিন বাস, ট্রাকসহ শত শত যান্ত্রিক বাহন এ সড়কে চলাচল করে। যাতয়াত করে অসংখ্য পথচারী। খানা খন্দে নোংরা পানি জমে থাকায় পথচারীদের জামা-কাপড় নোংরা হওয়ার পাশাপাশি মোটরসাইকেল, ভ্যানসহ যানবাহনে দূর্ঘটনা লেগেই আছে।

সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মন্টু বলেন, এক দিন বৃষ্টি হলে রাস্তায় ময়লাযুক্ত হাটু পানি জমে য়ায়। যা শুকাতে মাসের পর মাস লেগে যায়। একারনে দূর্ঘটনাটা লেগেই থাকে।

স্থানীয় তোরাবালী খান জানান, রাস্তার এতোই দুরাবস্থা যে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। বলতে গেলে কোন সন্তান সম্ভাবা মহিলাকে উপজেলা সদরের হাসপাতালে নিয়ে আসতে চাইলে রাস্তায় সন্তান ভুমিষ্ঠ হওয়ার সম্ভাভনা সৃষ্টি হয়।

নির্বাহী প্রকৌশলী, সওজ, খুলনা মোঃ তানিমুল হক জানান, সড়কের বেহাল দশার খবরটি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park