1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছা-কয়রা প্রধান সড়ক সংস্কারে আল্টিমেটাম—১ মাসে কাজ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় উপকূলীয় এলাকায় নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং ১৮ মাইল থেকে কয়রা পর্যন্ত প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার জিরোপয়েন্ট চত্বরে পাইকগাছা নাগরিক ফোরামের আয়োজনে এ কর্মসূচি হয়।

সংগঠনের সভাপতি মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক।

এসময় বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট দিপংকর সাহা, মোস্তাক আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মো. ফারুক হোসেন, উপজেলা শ্রমিকদল নেতা হাবিবুর রহমান, ছাত্রনেতা সাইফুল ইসলাম, আক্তার হোসেন, শাহাবুদ্দিন সরদার, নোয়াব আলী সরদার, শহিদুল ইসলাম ও সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ ভাঙন ও ভগ্নসড়কের কারণে চরম ভোগান্তিতে আছে। আগামী এক মাসের মধ্যে পাইকগাছা-কয়রা প্রধান সড়কের সংস্কার কাজ শুরু না হলে ইউএনও অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। একই সঙ্গে বক্তারা এলাকার উন্নয়ন নিশ্চিতকরণ, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং বহিরাগত প্রার্থী না দিয়ে স্থানীয় নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের কাছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park