1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শফিয়ার য়ার রহমান পাইকগাছা খুলনা প্রতিনিধি।

খুলনা জেলায় মাসিক অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন। এছাড়াও সহকারী উপ-পুলিশ পরিদর্শক ক্যাটাগরিতে আলতাফ হোসেন নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার(১৪ জানুয়ারি ) খুলনার শিরোমণির পুলিশ লাইন্সে জেলা পুলিশ সুপার টি এম মোশারাফের হোসেনের সভাপতিত্বে ২০২৪ সালের ডিসেম্বর মাসের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার টি এম মোশারাফ হোসেন বিদায়ী বছর( ২০২৪ ডিসেম্বর) তুলনামূলক অপরাধ বিবরণী পর্যালোচনা করেন।

এসময় আইনশৃঙ্খলা -তথা অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃংখলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখায় ইন্সপেক্টর(অফিসার ইনচার্জ) ক্যাটাগরিতে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সবজেল হোসেনকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত করেন। এছাড়াও এএসআই (নিঃ) ক্যাটাগরিতে পাইকগাছা থানার এএসআই (নিঃ) মোঃ আলতাফ মাহমুদ পুরুস্কৃত গ্রহন করেন। শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিতদের সনদপত্র ও নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরষ্কৃত করেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park