1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে বিএনপি’র মতবিনিময় 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তোমার শফিয়ার রহমান (খুলনা) পাইকগাছা প্রতিনিধি

খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে পাইকগাছা উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বুধবার দুপুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করতে বিএনপির করনীয় সম্পর্কে এ মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন,দুর্গাপূজায় উপজেলা প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা প্রতিটি মন্দিরে পাহারাদার হিসেবে পালণ করবে। আমরা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় কমিটি গঠন করা হয়েছে।

পৌর বিএনপির আহবায়ক সেলিম রেজা লাকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনউপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌর বিএনপির সদস্য সচিব মোস্তফা মোড়ল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এড. সাইফউদ্দীন সুমন, কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, যুবদলের যুগ্ম আহবায়ক মোহর আলী, বিএম আকিজ উদ্দিন, আসাদুজ্জামান খোকন, আবু মুছা, গাজী মুজিবর রহমান, হুরায়রা বাদশা, রাসেল হুসাইন, শাহিন মোড়ল, মনিরুল ইসলাম, নূর আলী গোলদার, রুবেল হোসেন, জি এম রহমত, জাহাঙ্গীর গাজী, আরিফ গাজী, শান্তনু সরকার, তৈবুরব রহমান, রায়হান গাজী, আবু হোসেন আবদার, মুজাহিদুল ইসলাম শাওন, রাশেদ বিশ্বাস, রফি সরদার আরো অনেক প্রমূখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park