1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাকিস্তান থেকে প্রথমবারের মত চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে বাণিজ্যিক জাহাজ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা

পাকিস্তান থেকে প্রথমবারের মত চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে একটি বাণিজ্যিক জাহাজ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে ৫ হাজার ৫শ মেট্রিকটন পশুখাদ্যে ব্যবহৃত চিটাগুড় নিয়ে পানামার পতাকাবাহী এমভি ডলফিন-১৯ নামের জাহাজটি মোংলা বন্দরের ৮নং জেটিতে নোঙ্গর করে। এর আগে গত ১৯ জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে চিটাগুড় বোঝাই করে মংলা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে জাহাজটি। ৭ মিটার ড্রাফটের এ জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ মিটার। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মো. মাকরুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানায়, জাহাজটি থেকে মোংলা বন্দরে ৫হাজার ৫শ মেট্রিক টন চিটাগুড় খালাস করা হবে। এর মধ্যে একটি অংশ মংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে এবং বাকি অংশ রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে সড়ক ও নৌপথে পরিবহন করা হবে। সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে।

এটি পাকিস্তান থেকে বাংলাদেশে প্রথমবারের মতো চিটাগুড় আমদানির ঘটনা। এই আমদানি বাংলাদেশের ফিড শিল্পের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। চিটাগুড় পশুখাদ্য তৈরিতে ব্যবহৃত হয় এবং এটি প্রাণী খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই আমদানির মাধ্যমে বাংলাদেশের ফিড শিল্পের চাহিদা পূরণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park