1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পাকুন্দিয়ায় দশম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজাম উদ্দীন, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মোছা. সানজিদা আহমেদ হিমু (১৬) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার মা সামিম আরা সাথী থানায় অভিযোগ দায়ের করেছেন।

ছাত্রীর মা জানান, সানজিদা প্রতিদিনের মতো গত বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে পাকুন্দিয়া কর্ণফুলি কোচিং সেন্টারে যায়। বেলা ১১টার মধ্যে কোচিং শেষ করে বাড়ি ফেরার কথা থাকলেও সেদিন আর বাড়ি ফেরেনি। সন্দেহ হলে তিনি কোচিং সেন্টারে যোগাযোগ করলে জানতে পারেন, সানজিদা কোচিং শেষ করে সেখান থেকে বের হয়ে গেছে। এরপর তিনি নিকট আত্মীয় ও বান্ধবীদের বাড়িতে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

রাত ৯টার দিকে দুটি মোবাইল নম্বর (০১৯০২-৭০১৫৯১ এবং ০১৯২৪৩৪৬২২৩) থেকে অজ্ঞাত পরিচয়ের একজন ফোন করে জানান, সানজিদা তাদের কাছে আছে। ওই ব্যক্তি হুমকি দিয়ে বলেন, বিষয়টি পুলিশকে জানালে ক্ষতি হবে। তিনি ঢাকার আজমপুর ওভার ব্রিজের নিচে গিয়ে মেয়েকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন।

মেয়েকে উদ্ধারের আশায় সামিম আরা সাথী আজমপুর যান এবং ফোনে বারবার অনুরোধ করেন। তবে অপহরণকারীরা মেয়েকে ফিরিয়ে দেয়নি এবং জানায়, মেয়ে সেখানে নেই। সারারাত অপেক্ষা করেও কোনো খবর না পেয়ে তিনি বাড়ি ফিরে আসেন।

থানায় অভিযোগ ও পুলিশের বক্তব্য

এ বিষয়ে পাকুন্দিয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, “অপহৃত ছাত্রীকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আসামিদের গ্রেফতারেরও চেষ্টা চলছে।”

এ ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহৃত ছাত্রীর পরিবার দ্রুত তার সন্ধান পেতে প্রশাসনের সহায়তা কামনা করেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park