1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পারভেজ হত্যার প্রতিবাদে জবি ছাত্রদলের একাংশের মশাল মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাদিয়া জান্নাত কেয়া জবি প্রতিনিধি

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদলের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের একাংশ মশাল মিছিল করেছে। রোববার (২০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে শুরু হয়ে মিছিলটি বাহাদুর শাহ উদ্যান প্রদক্ষিণ করে ক্যাম্পাসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “বৈষম্যের খুনিরা হুঁশিয়ার সাবধান”, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “তুমি কে, আমি কে—পারভেজ, পারভেজ”সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ছাত্রদল নেতা সুমন সরদার বলেন, “আমাদের ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ভিডিও ফুটেজে স্পষ্টভাবে দেখা গেছে চারজন ব্যক্তি, যারা নিজেদের বৈষম্যবিরোধী হিসেবে পরিচয় দেন, তারা এই ঘটনার সঙ্গে জড়িত।”

তিনি আরও বলেন, “আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রদলের নেতাকর্মীরা কঠোর কর্মসূচির ঘোষণা দিতে বাধ্য হবে।”

প্রধান উপদেষ্টার প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনি যদি এর বিচার করতে না পারেন, তাহলে আপনাকে পদত্যাগ করতে হবে। আমরা হাসিনাকে হটিয়েছি, প্রয়োজনে আপনাকেও চেয়ার থেকে নামিয়ে আনব।”

সমাবেশে জবি ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park