1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের ভিত্তি ও ৫ দফা দাবিতে কর্মসূচি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা ব্যুরো

খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকালে নগরীর আট থানায় একযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি চালু, জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিতকরণ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

সোনাডাঙ্গা থানার সবুজবাগ মসজিদ চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী আমানুল্লাহ বলেন, “বর্তমান নির্বাচন ব্যবস্থা ফ্যাসিবাদের জন্ম দিয়েছে। রাতের ভোট, ডামি ভোটের মতো প্রহসনমূলক নির্বাচন আর মেনে নেওয়া যায় না। আমরা এমন ব্যবস্থা চাই যেখানে প্রকৃত প্রতিনিধিত্ব থাকবে, আর সেই ব্যবস্থাই হলো পিআর পদ্ধতি।”

তিনি আরও বলেন, “সংস্কার, বিচার ও নির্বাচন—সরকারের প্রধান এই তিন অঙ্গীকারই বাস্তবায়ন হয়নি। জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত না হলে জুলাই বিপ্লবীদের ফাঁসির ঝুঁকি তৈরি হবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহসভাপতি শেখ মো. নাসির উদ্দিন বলেন, “মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত। দুর্নীতি ও টাকা পাচার রোধ না করে যে নির্বাচনের আয়োজন করা হচ্ছে, তা জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না। গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য আমাদের ৫ দফা বাস্তবায়ন জরুরি।”

খুলনা মহানগর সিনিয়র নেতা মাওলানা আব্দুল আউয়াল বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন মানেই প্রহসন। একই সঙ্গে আমরা দাবি জানাই, গণহত্যার বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করে বিশেষ ট্রাইব্যুনালে তাদের বিচার করতে হবে।”

সমাবেশ শেষে ইসলামী আন্দোলনের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দোয়ায় শেষ হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park