1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

পিতার কাঁধে সন্তানের লাশ: এক অসহনীয় বাস্তবতার নাম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৫৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

“প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে।”
— আল-কুরআন, সূরা আলে ইমরান: আয়াত ১৮৫

মৃত্যু — জীবনের সবচেয়ে নিশ্চিত অথচ সবচেয়ে অজানা অধ্যায়। এটা এমন একটি বাস্তবতা, যার থেকে কেউই রেহাই পায় না। কিন্তু সব মৃত্যুর বেদনা সমান নয়। কিছু মৃত্যু মানুষের হৃদয়ে এমন এক ক্ষত সৃষ্টি করে—যা সারাজীবনেও শুকায় না। সন্তানের মৃত্যু এমনই এক অসহনীয় শোক, যা একজন পিতা-মাতার হৃদয়ে প্রবল ঝড় তোলে।

আমরা শোকাহত ও হতবাক—খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চ্যানেল ২৪ ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান এবং দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী গ্রামের কৃতি সন্তান সাংবাদিক মামুন রেজা আর আমাদের মাঝে নেই। তিনি ২০ জুন ২০২৫, শুক্রবার রাত পৌনে ১০টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, একমাত্র পুত্র, ভাই-বোন ও বৃদ্ধ পিতাকে রেখে না-ফেরার দেশে চলে গেলেন।

এ মৃত্যু শুধু একজন সাংবাদিকের নয়, এ যেন এক পিতার বুক ভেঙে চুরমার হয়ে যাওয়ার গল্প। সন্তানের মৃত্যুর বেদনা নিয়ে রাসূলুল্লাহ (সা.) বলেন: “যখন কোনো ব্যক্তি তার সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ তা’আলা জান্নাতে তার জন্য একটি গৃহ নির্মাণ করেন যার নাম হয় ‘বাইতুল হামদ’ (প্রশংসার গৃহ)।”
— (তিরমিযি, হাদীস: ১০২১)

সন্তান প্রতিটি পিতার জীবনের প্রেরণা, ভালোবাসার কেন্দ্র। সন্তানের প্রথম হাঁটা, প্রথম কথা, প্রথম স্কুলে যাওয়া—সবকিছু বাবা-মায়ের চোখের জলে ও হাসিতে মিশে থাকে। সেই সন্তানের নিথর দেহ যখন একজন পিতা নিজ কাঁধে বহন করেন, তখন তা শুধু শারীরিক ভার নয়—তা এক জীবনজুড়ে জমানো স্বপ্ন, আশা আর অপার ভালোবাসার অবসান।

এই মুহূর্তে সেই বেদনার্ত পিতা হলেন সরদার কওসার আলী—যিনি শুধু নিজের সন্তান হারাননি, বরং হারিয়েছেন ভবিষ্যতের আশ্রয়, ভালোবাসার নির্ভরতা। তাঁর এই শোক কোনো শব্দে পরিমাপ করা সম্ভব নয়।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলেন: “নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট-ক্লেশে।”
— (সূরা আল-বালাদ: ৪)

আল্লাহর রাসূল (সা.) বলেন: “আল্লাহ যার কল্যাণ চান, তাকে পরীক্ষা করেন।”
— (বুখারী, হাদীস: ৫৬৪৫)

সন্তানের নিথর মুখ দেখার মুহূর্তে একজন পিতা যে মানসিক ঝড়ের ভেতর দিয়ে যান, তা কেবল একজন অভিজ্ঞতাপ্রাপ্ত পিতাই বুঝতে পারেন। বুকফাটা কান্না, নীরব তাকিয়ে থাকা, নিস্তব্ধতায় গুমরে কাঁদা—এই দৃশ্য যেন আখিরাতের বিচার দিনের পূর্বাভাস।

আপনার সন্তানের মৃত্যুতে আমাদের চোখ অশ্রুসজল, হৃদয় ব্যথিত। আমরা আপনাকে সান্ত্বনা দিতে পারি না, ধৈর্য ধরুন , সন্তানের জন্য দোয়া করুন। এই শোককে ইবাদতে রূপ দিন। সন্তানকে আপনি হারাননি, বরং তাকে আল্লাহর কাছে আমানত হিসেবে ফিরিয়ে দিয়েছেন।

আমরা সবাই মামুন রেজার জন্য দোয়া করি— হে আল্লাহ, তুমি তাঁকে ক্ষমা করে দাও, তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, তাঁর সমস্ত গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করো।
আমিন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park