1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পিরোজপুর-মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও চোরাই মাল জব্দ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম, মোংলা (বাগেরহাট):

পিরোজপুরের মঠবাড়িয়া ও মোংলায় পৃথক অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত বিপুল পরিমাণ মালামালসহ দুটি বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী ও পুলিশের যৌথ টিম মঠবাড়িয়া থানাধীন খেতাছিড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাঠের বোট থেকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

অপরদিকে, সকাল ৭টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়ার সদস্যরা মোংলার সাইলো সংলগ্ন কাঠাখাল এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত ফাইবার বোট জব্দ করে। বোটে বাণিজ্যিক জাহাজ থেকে চোরাই করা প্রায় ২০ লাখ ৪৫ হাজার ৮৫ টাকা মূল্যের ২ হাজার ২২০ লিটার পোড়া মবিল, একটি ইলেকট্রনিক মোটর, তিন বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ছয় বান্ডিল ওয়্যার রোপসহ বিভিন্ন সামগ্রী ছিল। চোরাই কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড কর্মকর্তা।

তিনি আরও জানান, উপকূলীয় এলাকায় অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park