1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পুরাতন কমিটি বিলুপ্ত ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব, সাধারণ সম্পাদক নাসির

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে রাকিবুল ইসলাম রাকিবকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে নাসির উদ্দীন নাসিরকে।

 

শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এছাড়া নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে। এছাড়া শ্যামল মালুমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আমানউল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক, মোহা. জাহাঙ্গীর আলমকে দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভকে প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) করা হয়েছে।

 

জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল-ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নবগঠিত আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

এছাড়া কমিটিতে মাসুম বিল্লাহকে সিনিয়র সহ-সভাপতি, আনিসুর রহমান খন্দকার অনিককে সহ-সভাপতি, নাছির উদ্দীন শাওনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম আক্তার শুভকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নূর আলম ভুইয়া ইমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park