1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদসহ সন্ত্রাসী গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

৩ এপ্রিল ২০২৫, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীতে সন্ত্রাস দমনে বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ২ এপ্রিল রাতে হরিণটানা থানাধীন বাঙ্গালবাড়ি রোডে সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যাতে একজন গুলিবিদ্ধ হয়।

হরিণটানা ও আড়ংঘাটা থানা পুলিশ যৌথ তদন্ত চালিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খাইরুল সরদার (২৭), পিতা-সবুর সরদার, গ্রাম -কাঁঠালতলা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা—কে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, সে অস্ত্র কেনার সময় পরীক্ষা করার মুহূর্তে অসাবধানতাবশত গুলিবিদ্ধ হয়।

অভিযান ও গ্রেফতার:

৩ এপ্রিল সকাল থেকে হরিণটানা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে খাইরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পিরোজপুর জেলার সদর থানার চরকচুড়িয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে অস্ত্র ব্যবসায়ী ফারুক হোসেনকে গ্রেফতার করে (২৩), বর্তমান ঠিকানা-বাঙ্গালবাড়ি রোড, থানা-হরিণটানা, খুলনা।

তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে রান্নাঘরের জ্বালানি কাঠের স্তূপ থেকে ২টি বিদেশি পিস্তল, বসতঘরের টিনের বাক্স থেকে ১টি শটগান, ৭ রাউন্ড শটগানের কার্তুজ, ঘরের দেয়ালের উপর থেকে পিস্তলের ৮ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড খালি কার্তুজ, খাটের নিচ থেকে ১টি বড় রামদা উদ্ধার করা হয়। এছাড়া, অস্ত্র কেনাবেচার কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

পুলিশের ভাষ্য:

উদ্ধারকৃত শটগান ও কার্তুজ পুলিশের লুণ্ঠিত অস্ত্র বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক স্বীকার করেছে যে, সে বিভিন্ন সন্ত্রাসী ও চাঁদাবাজদের কাছে অবৈধ অস্ত্র কেনাবেচা করত।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কি-না, তা যাচাই করা হচ্ছে এবং তাদের সহযোগী ও অস্ত্র চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park