নিজস্ব প্রতিবেদক
৮২ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওএসডি হওয়া কর্মকর্তাদের মধ্যে ৯ জন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), ৬১ জন অতিরিক্ত ডিআইজি এবং ১২ জন পুলিশ সুপার রয়েছেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।
এর আগে, দশম জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ১০৩ জন পুলিশ ও র্যাব কর্মকর্তার পদক প্রত্যাহার করেছিল সরকার।