
আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি
আজ (২৯ এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদান করে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কৃতিত্বপূর্ণ পুলিশ সদস্যদের হাতে পদক তুলে দেন। এবারের পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য ছিল “আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল জনাব বাহারুল আলম বিপিএম।

এছাড়াও, মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপারসহ বিভিন্ন পদবির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।