1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পুলিশ সুপারের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল সদর কমিটির সৌজন্য সাক্ষাৎ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাবিবুর রহমান বিশেষ প্রতিনিধি

আজ শনিবার (২৩ নভেম্বর ) দুপুর ১২টায় নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের সাথে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন নড়াইল সদর কমিটি সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা প্রদান করেন।

এ সময় পুলিশ সুপার মানবাধিকার প্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, মানবাধিকার সংগঠক গুলি বিশ্ব শান্তি ও সংহতি বজায় রাখতে নিরলস ভূমিকায় অবদান রেখে আসছে। তিনি বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের সকল সদস্যদের একনিষ্ঠ কর্মী হিসাবে বাংলাদেশ সরকার ও অধিকার বঞ্চিতদের পাশে থেকে কাজ করাব আহ্বান জানান।

এ সময় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের নড়াইল জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল বারী, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, নড়াইল সদর কমিটির বিশেষ প্রতিনিধি মোছাঃ আমেনা খাতুন, উপদেষ্টা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক, সদর থানা কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান, সহ- সভাপতি ইউসুফ আলী মোল্লা, সহ-সভাপতি মোঃ নাদীম মাহমুদ, সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, প্রচার সম্পাদক মোঃ হাবিবুল্লাহ মোল্লা, ক্রীড়া সম্পাদক দ্বীন ইসলাম মিনা, কোষাধ্যক্ষ মোঃ আরাফাত, সদস্য সচিব আসলাম মোল্লা, মোঃ বাবুল শেখ, শ্রী লক্ষন কুমার মল্লিক, মোঃ শাইনুর মিনা উপস্থিত ছিলেন।

সব শেষে তিনি সকলের মঙ্গল কামনা করে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন এর চলমান সব ধরনের কাজে আইনগত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park