1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে, ফুলের মেলায় সতেরটি দেশের জাতীয় ফুল প্রদর্শনী। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

আজ ৭ জানুয়ারী মঙ্গলবার, সংকেত ক্লাবের উদ্যোগে, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মানেই ফুলের হাট, আর এই ফুলের হাটের মেলায়, সতেরটি দেশের জাতীয় ফুলের প্রদর্শনী চলছে।

নতুন বছরকে বরণ করে নিতেই, রূপনারায়ণ নদের পাড়ে বসেছে ফুলের মেলা, সংকেত ক্লাবের উদ্যোগে, প্রতি বছর মতো এবছরও প্রায় সহস্রাধিক ফুলের টবে পাপড়ি মিলেছে ,‌ ডালিয়া, পিঞ্চ, গাঁদা, গোলাপ , ইনকা থেকে চন্দ্রমল্লিকার মতো শীতের অতিথিরা, ফুলের টপ ছাড়াও প্রায় সতেরটি দেশের জনপ্রিয় জাতীয় ফুল সংগ্রহ করে তা প্রদর্শিত হয়েছে।

এই ফুল মেলার শুভ সূচনা করেন , এলাকার প্রবীণ পুষ্পবিশেষজ্ঞ গোষ্ঠ বিহারী বেরা, এছাড়াও পুষ্প মেলায় স্বপন মাজী, মন্টু আলী ,শুভেন্দু ভৌমিক সহ মোট ১০ জন প্রবীণ ফুল চাষীকে সংবর্ধিত করা হয়। এছাড়াও ফুল মেলায় ফুল চাষ নিয়ে এবং ফুলের পরিচর্যা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়,।

ফুল চাষীদের উৎসাহ দিতে এবং সম্মান জানাতে, নয় বছর আগে এই ফুলের মেলার সূচনা হয়েছিল, আবহাওয়া পরিবর্তনের জন্য এবার ফুল ফুটতে দেরি হচ্ছে। শীতের বাহারী ফুল দেখতে বহু ফুল প্রেমী ভিড় করেছেন ফুলের মেলায়, এই ফুলের মেলা চলবে ১৫ জানুয়ারী পর্যন্ত।

এবারে ফুলের মেলায় নজর কারছে তুরস্ক ও আফগানিস্তানের জাতীয় ফুল টিউলিপ, ইতালির জাতীয় ফুল ম্যাডোনা লিলি, চীনের জাতীয় ফুল পিওন , দক্ষিণ আফ্রিকার বার্ড অফ প্যারাডাইস সহ ১৭ টি দেশের জনপ্রিয় তথা জাতীয় ফুলের প্রদর্শনী এবারে দর্শককে মুগ্ধ করেছে। অগণিতক ফুলপ্রেমী ও চাষিরা এই মেলায় ভিড় জমাচ্ছেন, এবং এই ধরনের মেলায় মানুষের উপস্থিতি তো করেছে ক্লাব কর্তৃপক্ষকে, এবং এগিয়ে চলার প্রেরণা জুগিয়েছে বলে জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park