1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

‘পৃথিবীর সকল নিপীড়িত মানুষের জন্য আমাদের কণ্ঠস্বর উচ্চকিত থাকবে’- ইবি উপাচার্য 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডেস্ক নিউজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, সারা পৃথিবীর সকল নিপীড়িত মানুষের জন্য আমাদের কণ্ঠস্বর সবসময় উচ্চকিত থাকবে। এই প্রত্যয় আমাদের থাকা উচিত এটা আমাদের ঈমানী দায়িত্ব। আমরা যতটুকু পারি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার পাশে থাকবো। আমরা তাদের জন্য আর্থিক সহযোগীতা করবো।

রোববার দুপুর ২টায় হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বটতলায় সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খানের ইমামতিতে এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ধর্মতত্ত্ব অনুষদের ডিন ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

জানাজায় উপস্থিত শিক্ষার্থীরা ইয়াহিয়া সিনওয়ারের মাগফিরাত কামনা এবং মুসলিম জাতিকে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে জালিমদের বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান।

এসময় উপাচার্য আরও বলেন, যে স্পিরিট নিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী জনতা এতোদিন ধরে যুদ্ধ করছে, আমাদের সর্বাত্মক সহযোগিতা এবং হৃদয়ের ঐক্য তাদের সাথে আছে। আমরা ফিলিস্তিনীদের সাথে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park