1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

পেটে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ ইয়াবাসহ কাশিয়ানীতে র‍্যাবের হাতে আটক এক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে র‍্যাব-৬-এর অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে পেটের ভেতরে বিশেষ কৌশলে বহন করা ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে চিকিৎসকের তত্ত্বাবধানে তার শরীর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

রোববার (২ আগস্ট) রাতে ভাটিয়াপাড়া মোড়ে দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. আমিনুল ইসলাম রাজু (৩৩) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার এস. এম. রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া মোড়ে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে আমিনুল ইসলাম রাজুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, কক্সবাজারের টেকনাফ থেকে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বিশেষ কৌশলে পেটের ভেতরে বহন করে ঢাকার পথ হয়ে খুলনায় নিয়ে যাচ্ছিলেন।

তিনি আরও জানান, পরে রাজুকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্স-রে পরীক্ষায় তার পেটে ইয়াবা বহনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের দেওয়া ওষুধ সেবনের মাধ্যমে কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বের হয়ে আসে।

র‍্যাব জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৬ আরও জানায়, মাদক পাচার ও মাদক কারবারের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park