
প্রকাশিত শিরোনামের ভুল সংশোধন।
গত ০৪ ফেব্রুয়ারি সোমবার নড়াগাতীর সংবাদ নিউজ পোর্টালে , “আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর মনোনীত প্রার্থী এস এম হাবিব সকলের দোয়া প্রার্থী” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
উক্ত শিরোনামে আব্দুস সালাম মূর্শেদীর “আস্থাভাজন প্রার্থীর” স্থলে ভুলক্রমে “মনোনীত প্রার্থী” কথাটা লেখা হয়, যা ছিল অনিচ্ছাকৃত ভুল এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত। প্রিয় সন্মানিত পাঠকবৃন্দ এই অনিচ্ছাকৃত ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য নড়াগাতীর সংবাদ দুঃখিত, এবং অনলাইনে শিরোনাম পরিবর্তন করা হইল।