1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই মানে নির্বাচনের কোনো মানে নেই: ইসি রাশেদা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে বড় ভূমিকা রাখবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। কেননা প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই মানে নির্বাচনের কোনো মানে নেই। এর সঙ্গে আরেকটি অংশ জড়িত, সেটি হলো ভোটার। ভোটার নেই মানে নির্বাচনেরও প্রাণ নেই। আমি মনে করি এই দুই অংশ নির্বাচনের প্রাণ।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রার্থীদের উদ্দেশ্যে ইসি রাশেদা সুলতানা বলেন, ভোটার আনার দায়িত্ব মূলত প্রার্থীদের। ভোটার কিন্তু কমিশন এনে দেবে না। তবে এবার কমিশন ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য মাঠে নেমেছে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের মাঠে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট স্বচ্ছ হচ্ছে নাকি অস্বচ্ছ হচ্ছে, এটা তুলে ধরার দায়িত্ব আপনাদের। অপপ্রচারে লিপ্ত না হয়ে বাস্তবসম্মত সংবাদ তুলে ধরার আহ্বান জানাচ্ছি। সবার আন্তরিকতা, স্বচ্ছতা ও দক্ষতার মধ্য দিয়ে আমরা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় রংপুরের বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, পুলিশ সুপার কামাল হোসেনসহ গাইবান্ধার পাঁচটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মতবিনিময় সভায় অংশ নেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park