1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রশ্ন : তারাবীহর ছালাতে কুরআন খতম করার বিশেষ কোন ফযীলত আছে কি?

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রশ্ন : তারাবীহর ছালাতে কুরআন খতম করার বিশেষ কোন ফযীলত আছে কি?

 

উত্তর : তারাবীহর ছালাতে কুরআন খতম করার বিশেষ কোন ফযীলত নেই এবং খতম তারাবীহ বলে কোন নিয়ম শরী‘আতে নেই। রাসূল (ছাঃ) তারাবীহর ছালাত ২৩, ২৫, ২৭ তিনদিন জামা‘আতের সাথে আদায় করেছেন। তার প্রথমদিন রাতের এক তৃতীয়াংশ, দ্বিতীয় দিন অর্ধাংশ ও তৃতীয় দিন সাহারীর আগ পর্যন্ত দীর্ঘায়িত করেছেন (আবুদাঊদ, তিরমিয়ী, মিশকাত হা/১২৯৮ ‘ক্বিয়ামে রামাযান’ অনুচ্ছেদ)। তাবেঈ বিদ্বান আ‘রাজ (রহঃ) বলেন, আমরা লোকদেরকে (ছাহাবীগণকে) রামাযান মাসে এরূপই দেখেছি, তারা কাফেরদের লা‘নত করতেন। সেসময় ইমাম আট রাক‘আতে পূর্ণ সূরা বাক্বারাহ (আড়াই পারা) পড়তেন। যখন ইমাম বার রাকা‘আতে তা পড়তেন তখন লোকেরা মনে করত যে, তিনি ছালাতকে অনেক সংক্ষেপ করলেন (মুওয়াত্ত্বা, সনদ ছহীহ মিশকাত হা/১৩০৩ ‘ক্বিয়ামে রামাযান’ অনুচ্ছেদ)।

 

উল্লেখ্য যে, ক্বিরাআত দীর্ঘ হৌক বা সংক্ষিপ্ত হৌক ছালাতে খুশূ-খুযূই হ’ল প্রধান বিষয়। আজকাল খতম তারাবীহতে ছালাত সংক্ষিপ্ত করতে গিয়ে হাফেযগণ ক্বিরাআত এমন দ্রুত পড়েন, যা কুরআনের অবমাননার শামিল। মুছল্লীরা যা বুঝতে সক্ষম হন না। অথচ আল্লাহ বলেছেন, যখন কুরআন তেলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোন ও চুপ থাক’ (আ‘রাফ ৭/২০৪)। অনেকে খতম তারাবীহর ভয়ে তারাবীহর জামা‘আতেই আসেন না।

 

অতএব মুছল্লীদের আগ্রহ বুঝে হাফেয ছাহেবগণ তারাবীহর ক্বিরাআত দীর্ঘ অথবা সংক্ষিপ্ত করবেন। কোন অবস্থাতেই খতম তারাবীহ’তে বাধ্য করা বা একে অধিক ছওয়াবের কাজ মনে করা যাবে না। কারণ এটি সুন্নাত নয়। রাসূলুল্লাহ (ছাঃ) ও ছাহাবায়ে কেরামের যুগে এর কোন প্রচলন ছিল না।

 

▪️প্রশ্নোত্তর পর্ব, মাসিক আত-তাহরীক।

▪️আগস্ট ২০১৬ সংখ্যা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park