1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রশ্ন : ফসল যদি জমির মালিক ও বর্গাদার উভয়ের মধ্যে ভাগ হয়ে থাকে, তাহ’লে ওশর কি উভয়কেই দিতে হবে? না যেকোন একজন দিলেই হবে? এছাড়া ওশর প্রদানের জন্য ২০ মণ ফসল হওয়া আবশ্যক, না অল্প হ’লেও ওশর দিতে হবে?

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রশ্ন : ফসল যদি জমির মালিক ও বর্গাদার উভয়ের মধ্যে ভাগ হয়ে থাকে, তাহ’লে ওশর কি উভয়কেই দিতে হবে? না যেকোন একজন দিলেই হবে? এছাড়া ওশর প্রদানের জন্য ২০ মণ ফসল হওয়া আবশ্যক, না অল্প হ’লেও ওশর দিতে হবে?

 

উত্তর : মোট ফসলের উপর বর্গাদার ওশর দিবে। কারণ ওশর হয় ফসলের উপর, জমির উপরে নয়। এর উপরেই জমহূর বিদ্বানগণের ঐক্যমত রয়েছে। পক্ষান্তরে ইমাম আবু হানীফা (রহঃ) বলেন, জমির মালিককে ওশর দিতে হবে বর্গদারকে নয় (ইবনু হাযম, আল-মুহাল্লা ৪/৪৭; ইবনু কুদামা, মুগনী ৩/৩০)। তবে প্রথম অভিমতটিই অগ্রগণ্য (ওছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ৬/৮৮)।

উল্লেখ্য যে, রাসূল (ছাঃ) বলেন, পাঁচ অসাক্ব-এর কম পরিমাণ উৎপন্ন ফসলে ওশর নেই (বুখারী হা/১৪৪৭; মিশকাত হা/১৭৯৪)। আর পাঁচ অসাক্বের ওযন ৩শ’ ছা‘। আর ৩শ’ ছা‘-এর ওযন বিভিন্ন শস্যের বিভিন্ন রকম হ’তে পারে। এর আনুমানিক ওযন ১৫ মণ থেকে সাড়ে ২২ মণের কাছাকাছি হয়ে থাকে। সেজন্য কোন শস্য ২০ মণ হ’লে ওশর দেওয়া উচিৎ। অতএব কারো উৎপাদিত ফসল কমপক্ষে ১৫ মণ হ’লে ওশর দিতে পারে।

প্রশ্নোত্তর পর্ব, মাসিক আত-তাহরীক,

▪️মার্চ ২০২৪ সংখ্যা।

 

প্রশ্নকারী : ফাহীম ফায়ছাল, নিয়ামতপুর, নওগাঁ।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park