1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রশ্ন : বিড়াল পোষার বিধান কি? কিছু মানুষকে দেখা যায় আবু হুরায়রা (রাঃ)-এর অনুকরণে সুন্নাত মনে করে বিড়াল লালন-পালন করেন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

প্রশ্ন : বিড়াল পোষার বিধান কি? কিছু মানুষকে দেখা যায় আবু হুরায়রা (রাঃ)-এর অনুকরণে সুন্নাত মনে করে বিড়াল লালন-পালন করেন।

 

উত্তর : বিড়াল পোষা জায়েয (মুসলিম হা/১৫৬৯; মিশকাত হা/২৭৬৮)। রাসূল (ছাঃ) ও ছাহাবায়ে কেরাম বিড়ালের প্রতি ইহসান করতেন এবং এদের মুখ দেওয়া খাবারকে পবিত্র মনে করতেন। যেমন রাসূলুল্লাহ (ছাঃ) বলেছেন, বিড়াল নাপাক নয়। কারণ যেসব প্রাণী সবসময় তোমাদের আশেপাশে থাকে তাদের মধ্যে বিড়ালও একটি। আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূল (ছাঃ)-কে বিড়ালের উচ্ছিষ্ট পানি দ্বারা ওযূ করতে দেখেছি (নাসাঈ হা/৬৮; মিশকাত হা/৪৮২; ইরওয়া হা/১৭৩)। অন্য বর্ণনায় এসেছে, দাঊদ ইবনু ছালেহ বিন দীনার (রহঃ) থেকে তার মাতার সূত্রে বর্ণিত, তার (মায়ের) মুক্তিদানকারিণী মুনীব একবার তার মাকে কিছু হারীস (এক প্রকার খাদ্য) নিয়ে আয়েশা (রাঃ)-এর নিকট পাঠালেন। তার মা বলেন, আমি গিয়ে তাকে ছালাতরত পেলাম। তিনি তখন আমাকে (হাত দিয়ে) ইশারা করলেন, তা রেখে দাও। তখন একটি বিড়াল এলো এবং তা হ’তে কিছু খেল। এরপর আয়েশা (রাঃ) ছালাত শেষ করে বিড়ালের খাওয়া স্থান থেকেই খেলেন এবং বললেন, রাসূল (ছাঃ) বলেছেন, বিড়াল নাপাক নয়। ওটা তোমাদের আশেপাশে ঘন ঘন বিচরণকারী জীব। তিনি আরো বলেন, আমি রাসূলকে বিড়ালের উচ্ছিষ্ট (পানি) দিয়ে ওযূ করতে দেখেছি (আবুদাউদ হা/৭৬; মিশকাত হা/৪৮৩; ছহীহুল জামে‘ হা/৪৯৫৮)।

 

প্রশ্নোত্তর পর্ব, মাসিক আত-তাহরীক।

জানুয়ারী ২০২৩ সংখ্যা।

 

প্রশ্নকারী : রফীকুল ইসলাম, নওদাপাড়া, রাজশাহী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park