1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রাণ রক্ষায় পানির অপচয় রোধ এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করতে হবে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৪০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস এম দেলোয়ার

পানি দিবসে বাপা’র প্রচারপত্র বিতরণ কর্মসূচীতে নেতৃবৃন্দ’ প্রাণ রক্ষায় পানির অপচয় রোধ এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করতে হবে ।

বিশ্ব পানি দিবস-২০২৪ উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয়-“পানি ও স্যানিটেশন সংকট সমাধানের জন্য পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিতকরণ” এর আলোকে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগে আজ ২২ মার্চ, শুক্রবার, সন্ধ্যা ৭ টায় নগরীর জাতিসংঘ শিশু পার্ক, ইসলামপুর রোড, শান্তি ধাম,রয়্যাল মোড়,সাত রাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার পত্র বিলি করা হয়। প্রচার পত্রে উল্লেখ করা হয়, পানির অপর নাম জীবন, পানির অপচয় রোধে সচেষ্ট হউন: ভূ- গর্ভস্থ পানির ব্যবহারের পরিবর্তে ভু উপরোস্ত পানির ব্যবহারে গুরুত্ব আরোপ করুন: পানি সম্পদের ও সীমাবদ্ধতা আছে, ভূগর্ভস্থ পানির অধিক ব্যবহারে গভীর নলকূপে পানি না পাওয়ার বিষয়টি পরিষ্কার যে, ভূ গর্ভে পানির সংকট দেখা দিয়েছে, ভুমি গঠন প্রক্রিয়ার অন্যান্য উপাদানের ন্যায় পানির ও স্তর রয়েছে। ভু গর্ভ থেকে অধিক পরিমাণে পানি উত্তোলন করলে পানির স্তর শূন্য হলে পরিবেশ – প্রকৃতির ভারসাম্য বিনষ্ট হবে। এমনকি ভুমিধসের মত বিপর্যয় ঘটতে পারে, পানির সংকট সমাধানে পুকুর, জলাশয়,খাল, নদী ভরাট, অবৈধ দখল, দূষণের হাত থেকে রক্ষায় সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরিকল্পিত নগরায়ন এবং ঘর বাড়ি তৈরি তে সংশ্লিষ্ট মাটির উপরে ঢালাই দেওয়ায় বৃষ্টি বা জোয়ারের পানি ভূ অভ্যন্তরে প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় প্রাকৃতিকভাবে পানি রিচার্জ প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ভূ গর্ভে পানির সংকট বেড়ে যাচ্ছে। এ বিষয়ে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী পরিবেশবিদ মানবতাবাদী অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার এই কর্মসূচির উদ্বোধন করেন। এ সময়ে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চল উন্নয়ন পরিষদের মহাসচিব রোটারিয়ান ইন্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, গনসংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, পরিবেশবাদী মানবাধিকার সংগঠক, নাগরিক নেতা এস দেলোয়ার হোসেন, সাংবাদিক নেতা এ এইচ এম শামীমুজ্জামান , আইডিইবি খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম,কে এইচ ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, সুন্দরবন – নদী সংরক্ষণ ও দক্ষিণবঙ্গ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল তারেক তুষার, মানবাধিকার ও নারী নেত্রী সুজনা জলি,ফ্যাশন ডিজাইনার ও অভিনয়শিল্পী সুমা বড়াল, প্রমুখ। এসময়ে নেতৃবৃন্দ বলেন যেকোনো মূল্যে প্রাণ রক্ষায় সকলকে পানির অপচয় রোধ এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার হ্রাস করতে হবে।

গভীর নলকূপে পানি না পাওয়ার বিষয়টি পরিষ্কার যে, ভূ গর্ভে পানির সংকট দেখা দিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park