1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

খুলনার দিঘলিয়ায় বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ দিঘলিয়া উপজেলার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ও স্থানীয় প্রশাসনে স্মারক লিপি প্রদান করা হয়। শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করার দাবীতে মানববন্ধন কর্মসূচি ও দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

২রা অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় দিঘলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্ময় পরিষদের উদ্যোগে দিঘলিয়া উপজেলা চত্বরে এক মানববন্ধন কর্মসূচি ও স্থানীয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্ময় পরিষদের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী, কেন্দ্রীয় সহ সভাপতি প্রধান শিক্ষক সমিতি লিপি আফরিন, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুল ইসলাম, সেক্রেটারী শোয়াইব হোসেন রানা, সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় উপদেষ্টা অধীর কুমার কুন্ডু, ইমরান হোসেনসহ আরো অনেকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park