1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রান্তিক পর্যায়ে সেবা দিতে চিকিৎসকদের গ্রামে যাওয়ার অনুরোধ মন্ত্রীর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চিকিৎসকদের তাদের সর্বোচ্চটা দিয়ে রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা সেবা দেন, আমি আপনাদের সব দেব।’

 

মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোসাইটি অব নিউরোলজিস্ট আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য। এজন্য প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা নিশ্চিত করতে হলে চিকিৎসকদের গ্রামে যেতে হবে। একইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চিকিৎসকরা মানুষকে সেবা দিতে কাজ করবে, আমরাও তাদের সবকিছু দেব।

 

সামন্ত লাল সেন চিকিৎসকদের ঢাকার বাইরে গিয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে সেবা দেওয়ার আহ্বান জানান।

 

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা তার বক্তব্যে বলেন, দেশে ভালো ক্লিনিশিয়ান থাকলেও ভালো শিক্ষকের অভাব রয়েছে। সেজন্য সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

 

সোসাইটি অব নিউরোলজিস্ট আয়োজিত কনফারেন্সে অন্যদের মধ্য স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম, সংগঠনের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি অধ্যাপক মো. বদরুল আলম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park