1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রেমের টানে শ্রীলঙ্কা থেকে ফটিকছড়িতে এসে বিয়ের পিঁড়িতে তরুণী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

প্রেমের টানে চট্টগ্রামের ফটিকছড়িতে এসে মোহাম্মদ মোরশেদ নামের এক যুবককে বিয়ে করেছেন পচলা নামের শ্রীলঙ্কার এক তরুণী। শুক্রবার (৭ জুন) রাতে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করা হয় ফটিকছড়ি পৌরসভার বারৈহাট এলাকায় ম্যারেজ পার্ক নামের একটি কমিউনিটি সেন্টারে। এর আগে, বৃহস্পতিবার তাদের আকদ সম্পন্ন।

জানা যায়, মোরশেদ দুবাই প্রবাসী। সেখানে থাকাকালীন গত ২-৩ বছর আগে পচলা নামের এক সুন্দরী তরুণীর সঙ্গে পরিচয় হয়। পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ে উপলক্ষে পচলা এবং তার পরিবার বাংলাদেশে আসেন। বিয়ের পর নব দম্পতিকে দেখতে ভিড় করেন আত্মীয় স্বজনেরা। তবে জনতার ভিড় হবে বলে বিষয়টি মিডিয়া কিংবা স্থানীয়দের কাছ থেকে একটু আড়ালে রাখা হয়।

ফুল নয়, ফল দিয়েই সাজানো হলো বরের গাড়ি মোহাম্মদ মোরশেদ ফটিকছড়ি পৌরসভার ৫নং মুনাফখিল এলাকার মোহাম্মদ এজাহার মিয়ার ছেলে। মোরশেদের ছোট ভাই রাকীব বলেন, ভাবীর বাড়ি শ্রীলঙ্কা, তাদের দুবাইয়ে পরিচয়। বিয়ের জন্য ভাবীর পরিবারও বাংলাদেশে এসেছে। এ দম্পতির বিয়ের কাবিন ধরা হয়েছে ১ লাখ ১ টাকা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park