1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বাড়িতে হামলা.থানায় অভিযোগ দায়ের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নবম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীকে প্রেম প্রস্তাব দেয় এলাকার বখাটে যুবক। ঐ প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায়, তার বাড়িতে হামলা ভাঙ্গচুর সহ নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয় কিশোর গ্যাং লিডার মো. জনি ইসলাম সহ ৮/১০ জন।

 

এ ঘটনায় রূপসা থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সুত্রে জানা যায়- রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের জয়পুর গ্রাম (এ্যাকটেল টাওয়ার) পাশে বসবাস করে মো. আকরাম শেখ। তাঁর মেয়ে বাগমারা শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ে। তাকে প্রেমের কুপ্রস্তাব দিয়েছিল একই গ্রামের নজরুল ইসলামের ছেলে জনি ইসলাম (২৫)।

 

সে ঐ প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করাতে গত ২৯ মার্চ দুপুর সাড়ে ১২ টার দিকে বাড়ীর সামনে মেয়েকে দেখতে পেয়ে জনি জোরপূর্বক মোবাইল নম্বর নিতে চাচ্ছিল। এমন সময় পিতা এসে কারণ জানতে চাওয়ার মধ্যে, জনি ইসলাম ক্ষিপ্ত বুঝতে পেরে মেয়েকে দ্রুত সরিয়ে নিয়ে যায়।

 

তার পরই কোন উত্তর না দিয়ে জোরপূর্বক টিনের বেড়া ভেঙ্গে ও সামনের পাচিল টক্কিয়ে রনি শেখ (২৯), রেশমা বেগম (৩৮), তানিয়া বেগম (৩৫) সহ ৮/১০ জন সংঘবদ্ধ প্রবেশ করে। পিতা আকরাম শেখ ও তাঁর স্ত্রীকে অশ্লীল ভাষায় গালি-গালাজের মধ্যে, হাতে থাকা রড দিয়ে তাঁর স্ত্রী এবং ৭ বছর বয়সের কন্যাকে পিটিয়ে আহত করে।

 

রনি শেখ ছুরি দিয়ে কোপ মারে আকরাম শেখকে। এতে হাতের আঙ্গুল কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়ে পড়লে, সন্ত্রাসীরা ঘরে প্রবেশ করে ৫ ভরি স্বর্ণ, নগদ ১ লক্ষ ৮৫ হাজার টাকা ও ২টি স্যামসাং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আকরাম শেখের চিৎকারে লোকজনকে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

 

পিতা মো. আকরাম শেখ বলেন- আমি নিরুপায় হয়ে মেয়েকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি। তারপর থেকে রাতের আধারে প্রায়ই বাড়ীর আশপাশে চকলেট বাজি ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির মধ্যে বসবাস করতে হয়।

 

কিশোর গ্যাং লিডার জনি ক্ষিপ্ত হয়ে গত ২৯ মার্চ দুপুরে বাড়িতে হামলা করে বৃদ্ধ মাতা সহ পরিবারের সকলকে মার-ধর এবং ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার,২টি মোবাইল ছিনিয়ে নেওয়ায় রূপসা থানায় অভিযোগ দায়ের করি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park