1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

প্রেসিডেন্সি এওয়ার্ডে ভূষিত হলেন – প্রধান শিক্ষক অহিদুজ্জামান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার বেলাব (নরসিংদী) প্রতিনিধি

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য উজিলাব সুফিয়া হাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: অহিদুজ্জামান মর্যাদাপূর্ণ প্রেসিডেন্সি এওয়ার্ডে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে সুফিয়া হাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ে হলরুমে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো: অহিদুজ্জামান হাতে এওয়ার্ড তুলে দেন প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ড. মোয়াজ্জেম হোসেন, প্রেসিডেন্সি কলেজের প্রভাষক মোঃ ইসলাম উদ্দিন সত্যবাদীসহ প্রমুখ।

এই পুরস্কার শিক্ষা, সংস্কৃতি ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়, যা তাঁর নিষ্ঠা, দক্ষতা ও শিক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। মো: অহিদুজ্জামান নরসিংদীর বেলাব উপজেলার সররাবাদ গ্রামের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি সুফিয়া হাই চৌধুরী উচ্চ বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত)  

প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে স্কুলটি শিক্ষার মানোন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা জাগ্রত করার পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও উৎসাহ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই পুরস্কার প্রাপ্তির বিষয়ে মো: অহিদুজ্জামান বলেন, “এটি আমার একার অর্জন নয়, বরং আমার সহকর্মী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।

আমি শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তনে কাজ করে যেতে চাই।” স্থানীয়রা জানান, তাঁর নেতৃত্বে স্কুলটি এলাকার শিক্ষাক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।স্থানীয় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এই অর্জন শুধু মো: অহিদুজ্জামানের নয়, বরং পুরো বেলাব উপজেলার জন্য গর্বের বিষয়। তাঁর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি আরও উৎসাহী করে তুলবে বলে সবাই আশাবাদী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park