1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফকিরহাটে একটি পরিত্যক্ত প্রাইভেটকার উদ্ধার করেছে :থানা পুলিশ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াগাতীর সংবাদ

বাগেরহাট জেলার ফকিরহাটের নওয়পাড়া মোড়ে পরিতাক্ত অবস্থায় ১টা প্রাইভেট কার উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

সুত্রে যানা যায়, গত ৬ ডিসেম্ব ২০২৩ তারিখ সন্ধ্যা ৭.৫৮ ঘটিকার সময় জনৈক মোঃ আরিফুল ইসলাম জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জানান যে, সংবাদদাতা ০৬ ডিসেম্বার ২০২৩ তারিখ বিকাল বেলায় খুলনা হইতে তাহার প্রাইভেট কার যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-খ-১৩-০৭০৬ গাড়ীটিতে যাত্রীসহ বাগেরহাটে যায়।

পরবর্তীতে তাহার প্রাইভেট কারের যাত্রীদের নামাইয়া দিয়া পুনরায় খুলনায় যাওয়ার পথে ফকিরহাট থানাধীন টাউন নওয়াপাড়া মোড়ে চা খাওয়ার জন্য থামেন। পরবর্তীতে অজ্ঞাতনামা ০৪ জন লোক আসিয়া সংবাদদাতাকে বলেন যে, তাহার গাড়ীর ভিতরে অবৈধ জিনিসপত্র আছে।

এই বলিয়া তাহারা সংবাদদাতাকে সহ গাড়ীর ভিতরে প্রবেশ করিয়া বাগেরহাটের দিকে রওনা করেন। কিছু দূরে যাওয়ার পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা সংবাদদাতাকে গাড়ী থেকে নামাইয়া দিয়া গাড়ী নিয়ে চলিয়া যায়।

পরবর্তীতে উক্ত সংবাদের ভিত্তি তে মোঃ আশরাফুল আলম, অফিসার ইনচার্জ ফকিরহাট মডেল থানা সঙ্গীয় এস আই(নিঃ)/ মোঃ আকরাম হোসেন সহ সংবাদদাতার সহিত একাধিক বার যোগাযোগ করিলে সংবাদদাতা জানায় সে গাড়ীর মালিককে সঙ্গে নিয়ে আসার জন্য খুলনার উদ্দেশ্যে রওয়না হয়েছে।

তাকে ঘটনাস্থলে আসার কথা বলিলে সে আসার কথা বলে এবং এরপর হইতে তাহার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

অফিসার ও ফোর্সসহ একাধিক স্থানে অভিযান পরিচালনা করিয়া ফকিরহাট থানাধীন টাউন নওয়াপাড়া গ্রামস্থ জনৈক তপন দাস(৪৮), পিতা-মৃত শ্রী দুলাল চন্দ্র দাস, মাতা-মৃত ঝর্না রানী দাস এর চায়ের দোকানের সামনে খুলনা বাগেরহাট গামী আঞ্চলিক মহাসড়কের বাম পাশে পরিত্যক্ত অবস্থায় উল্লিখিত গাড়ীটি পরিতাক্ত অবস্থায় পেযে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করিয়া গাড়ীটি থানায় নিয়ে আসেন।

বর্তমানে উল্লেখিত গাড়ীটি থানা হেফাজতে আছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park