1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফকিরহাটে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পুলিশের গোপন অভিযানে সাফল্য

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

জেনিভা প্রিয়ানা, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের একটি টিম

২ জুলাই (বুধবার) রাত ৯টা ১০ মিনিটে উপজেলার মানসা এলাকার সুমন মডেলের বাড়ির সামনে থেকে আলী মোল্লাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের এসআই অহিদুল হক। সঙ্গে ছিলেন এএসআই মিহির কুমার মণ্ডল, কনস্টেবল একরামুল হোসেন ও শামীম মণ্ডল।

গ্রেফতারকৃত আলী মোল্লা বাগেরহাটের রূপসা উপজেলার ঘাটভোগ গ্রামের রাজ্জাক মোল্লার পুত্র।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ আলী মোল্লাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।”

 “মাদক নির্মূলে বাগেরহাট জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রম চলমান থাকবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park