1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফরিদুল ইসলামের প্রচেষ্টায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ৫০০ কোটি টাকার সেচ প্রকল্প অনুমোদন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি

বৃহত্তর খুলনার (খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা) কৃষি উন্নয়নে বড় অগ্রগতি হিসেবে সরকার ৫০০ কোটি টাকার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে। একইসঙ্গে বাগেরহাট পৌরসভার অবকাঠামো উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি টাকা।

বুধবার (৭ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপকূলীয় অঞ্চল হিসেবে খুলনা বিভাগের কৃষি ব্যবস্থার চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরে দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন মহলে কাজ করেছেন স্থানীয় সরকার বিভাগের সচিব ড. মো. ফরিদুল ইসলাম। তার নিরলস প্রচেষ্টায় প্রকল্পগুলো অনুমোদনের পর্যায়ে পৌঁছে।

এ প্রসঙ্গে ফরিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাতে খুলনা অঞ্চলের কৃষি এখন চরম সংকটে। একনেকে প্রকল্পগুলো পাস হওয়ায় আমরা একটি বড় সুযোগ পেলাম কৃষি পুনর্জাগরণের। আমি মাননীয় প্রধান উপদেষ্টার সচিব মো. সাইফুল্লাহ পান্না, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান ও বিএডিসি চেয়ারম্যান মো. রুহুল আমিন খানকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাই।”

বাগেরহাট পৌরসভার উন্নয়নে এক কোটি টাকার বিশেষ অনুদানঃ এদিকে একইদিন বাগেরহাট পৌরসভার জন্য এক কোটি টাকার বিশেষ অনুদান বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের নগর উন্নয়ন বাজেট থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ শুধুমাত্র ড্রেন, কালভার্ট ও রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার ব্যতীত অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না।

সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, বরাদ্দের ব্যয়ক্রম স্বচ্ছতা নিশ্চিত করতে নির্ধারিত আর্থিক নীতিমালা অনুসরণ করতে হবে এবং সংশ্লিষ্ট খরচসমূহ নিরীক্ষার আওতায় থাকবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থ বরাদ্দ বাগেরহাট শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park