1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফায়ার সার্ভিসকে ১১টি স্পেশাল লেডারের গাড়ি দিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ১১টি এরিয়েল প্লাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ১৯ অক্টোবর সকাল ১১টায় ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল মোঃ নাহিদ আসগর, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ কামরুল হাসান, এনডিসি, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে মোট ১১টি এরিয়েল প্লাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করা হয়। এর মধ্যে ৫টি গাড়ি ৩৮ মিটার উচ্চতার, ৪টি গাড়ি ৫৬ মিটার উচ্চতার এবং ২টি গাড়ি ৬৪ মিটার উচ্চতার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, সকল দুর্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রথম সাড়া প্রদান করে বিধায় এসব সরঞ্জাম বহুতল ভবনের অগ্নিনির্বাপণ ও আটকে পড়া বিপদগ্রস্ত মানুষকে উদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সক্ষমতা বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক এবং বিএমটিএফ লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক বক্তব্য রাখেন। এরপর প্রধান অতিথি ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে গাড়ির চাবির রেপ্লিকা তুলে দেন। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান সমাপ্ত হয়। পরে মাননীয় প্রধান অতিথি অন্যদের সাথে নিয়ে হস্তান্তর করা ১টি গাড়ির অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বিএমটিএফ লিঃ-এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খবর : ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park