1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে নড়াইলে র‌্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ নূরুন্নবী সামদানী বিশেষ প্রতিনিধি

 

ঈদের দিনেও ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের প্রতিবাদে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে নড়াইলে প্রতিবাদ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১২ এপ্রিল) নড়াইল উপশহর গাড়ুচিরা বাজার থেকে ঘোড়াখালী পর্যন্ত প্রতিবাদ ও র্যালী অনুষ্ঠিত হয়।

 

১৯৪৮ সাল থেকে এর পেছনে মূল মদতদাতা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডাসহ বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশ। গত অক্টোবর থেকে পুনরায় নৃশংস গণহত্যা শুরু করেছে। ঘর-বাড়ি, মসজিদ, গির্জা, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশ্রয়কেন্দ্র ধ্বংস করে এবং তাদের খাদ্য-পানিসহ বেঁচে থাকার সব অবলম্বন বন্ধ করে দিয়েছে ইসরায়েল।

 

বক্তারা বলেন, চূড়ান্তভাবে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ ও জাতিগত নিধন করা হচ্ছে। গাজায় নিহত হয়েছেন প্রায় ৩৪ হাজার, আহত ৭৬ হাজার এবং ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন আরও সাত হাজার মানুষ; নিহতদের মধ্যে প্রায় ২৫ হাজার নারী ও শিশু।

 

১৭ হাজার শিশু এতিম- যাদের দেখাশোনার কেউ নেই। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন-ভারতসহ বিভিন্ন রাষ্ট্র ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেও, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিশ্বের বিবেকবান মানুষ ইসরায়েলি গণহত্যা ও দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ করছে। তারা গণহত্যা বন্ধের দায়িত্বে নিজ নিজ দেশের অপরাধী সরকারকে দায়ী করতে দ্বিধা করছে না।

 

প্রতিবাদ সভায় অধ্যক্ষ মাওলানা বায়েজিদ হোসেন বলেন, ১০ এপ্রিল ফিলিস্তিনের ঈদ ছিল। পত্রিকায় দেখলাম, ঈদের দিনেও সেখানে ১৫৭ জনকে হত্যা করা হয়েছে। গত ছয় মাসে প্রায় ৩৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানাতে ঈদের পরের দিন আমরা সমবেত হয়েছি। ফিলিস্তিনিদের যে লড়াই সেই লড়াইয়ে আমরা পাশে আছি। আমরা গতকাল ঈদ পালন করেছি কিন্তু ফিলিস্তিনেরা ঈদ পালন করতে পারেনি। তারা কোনো উৎসব পালন করতে পারে না, প্রতিদিন প্রতিনিয়ত তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।

 

তিনি আরও বলেন, ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ইজরায়েলের সকল ধরনের পণ্য বয়কট করুন। এ সময় প্রতিবাদ সভার সমন্বয়ক ও জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম, দলজিৎপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মো. ইউনুস মিয়াসহ আশপাশের মসজিদের ঈমামগণ, মুসল্লী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park