1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে কালিয়ায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যা ও ভারতীয় মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে নড়াইলের কালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় কালিয়া বাসস্ট্যান্ড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ড এলাকায় এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘ফ্রি ফিলিস্তিন’, ‘ইসরায়েলি গণহত্যা বন্ধ করো’, ‘মজলুম মুসলিমদের পাশে দাঁড়াও’ — এসব স্লোগানে শহর মুখরিত করে তোলেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনে নিরীহ নারী-শিশুদের হত্যা করছে। মুসলিম বিশ্বের এ নিস্তব্ধতা ভেঙে প্রতিবাদী কণ্ঠস্বর তুলতে হবে। মুসলমানদের ওপর বিশ্বের বিভিন্ন দেশে নিপীড়ন বন্ধে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে।

বক্তারা আরও বলেন, মুসলিম উম্মাহর ঐক্যের এখন সময়। ফিলিস্তিনসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের রক্ষায় আমাদের সবাইকে সোচ্চার হতে হবে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জামায়াত-শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park