1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফুলতলায় অবৈধ কয়লা চুল্লি: সপ্তাহে পুড়ছে ৩০০ মণ কাঠ, পরিবেশ বিপর্যয় চরমে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার ফুলতলা উপজেলার দামোদর এলাকায় ভৈরব নদের তীরে গড়ে উঠেছে পরিবেশ দূষণকারী অবৈধ কৃত্রিম কয়লা তৈরির কারখানা। প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে চলা এই চুল্লিগুলোতে প্রতি সপ্তাহে প্রায় ২৫০–৩০০ মণ কাঠ পোড়ানো হচ্ছে। এতে নদী ও আশপাশের জনবসতি চরম স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, দামোদরের ভৈরব নদ তীর ঘেঁষেই একাধিক কয়লা চুল্লি স্থাপন করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই এই কার্যক্রম অবাধে চলছে। স্থানীয় বনজঙ্গল ও বিভিন্ন এলাকা থেকে কাঠ কেটে এনে স্তূপ করে রাখা হয়েছে, যা বিশেষ প্রক্রিয়ায় চুল্লিতে পুড়িয়ে কৃত্রিম কয়লা তৈরি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, চুল্লির অব্যাহত জ্বালায় এলাকাটি প্রায়ই কালো ধোঁয়ায় আচ্ছন্ন থাকে। ধোঁয়া ও পোড়া কাঠের গন্ধের কারণে শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও অন্যান্য শারীরিক সমস্যায় ভোগছেন শিশু ও প্রবীণরা। এক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নদীর তীরে এমন অবৈধ কার্যক্রমের কারণে বসবাস করা দায় হয়ে পড়েছে। প্রশাসনকে জানিয়েও কোনো স্থায়ী সমাধান পাইনি।”

পরিবেশবিদরা সতর্ক করেছেন, এই ধরনের অবাধ কাঠ পোড়ানোতে ব্যাপক পরিমাণে কার্বন ডাই-অক্সাইড নির্গত হচ্ছে, যা বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখছে। এছাড়া ভৈরব নদে পানি দূষণ ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি তৈরি হচ্ছে। নির্বিচারে গাছ কাটার ফলে এলাকার প্রাকৃতিক ভারসাম্যও নষ্ট হচ্ছে।

এলাকাবাসী ও সচেতন মহল প্রশাসনের দ্রুত পদক্ষেপ দাবি করেছেন। তাদের মতে, অবিলম্বে এই অবৈধ কয়লা চুল্লি উচ্ছেদ করে পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য নিশ্চিত করতে হবে, অন্যথায় দীর্ঘমেয়াদী পরিবেশ বিপর্যয়ের দায় ফুলতলাবাসীকে বহন করতে হবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park