1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছে তার কোন ক্ষমা নেই- মুফতি মাহবুবুর রহমান 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শেখ নাসির উদ্দীন, খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান বলেছেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঠেকাতে জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছে, তার ক্ষমা নেই। তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। সাথে সাথে ২০১৩ সালের ৫ মে রাতে ফ্ল্যাশ আউটের নামে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যাসহ বিগত ১৬ বছরের আইন বহির্ভূত সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে। দেশের বিভিন্ন জায়গায় ‘মব’ তৈরি করে মানুষ নিজের হাতে আইন তুলে নিলেও এর বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকারের জোরালো ভূমিকা চোখে পড়ছে না। এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করা উদ্বেগজনক।

তিনি বলেন, স্বৈরাচারী শাসকের অবসানের পর দেশবাসী স্বৈরাচারী ব্যবস্থাকে উৎখাত করে শান্তিপূর্ণ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষিপ্রতার সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের বিষয়ে জনগণকে এখনো স্পষ্ট করেনি। বরং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাইবান্ধা ও রাজশাহীতে পিটিয়ে ছাত্র-যুবকদের হত্যা করা হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় বয়রা বাজার হাজী ফয়েজ উদ্দিন স্কুল রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ড আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, বন্ধ মিল কলকারখানা চালু, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি এবং ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহীদদের মাগফিরাত কামনায় দোয়া ও গণ-সমাবেশ ১৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে ও সেক্রেটারি এইচ এম আরিফুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত গণ-সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথির আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারি আবু মুহাম্মদ গালিব, মোল্লা রবিউল ইসলাম তুষার, কবির হোসেন হালাদার, ইমরান হোসেন মিয়া।

গণ সমাবেশে আরো বক্তব্য রাখেন বয়রা পুজা মন্দিরের সেক্রেটারি এ্যাড. সমীর ঘোষ, মাওলানা ইকবাল মাহমুদ, আব্দুস সুবাহান, মোঃ আলী আকবর, মোঃ হুমায়ুন, মোঃ আজিজুর রহমান, মোঃ ইকবাল হোসেন, মোহন মোল্লা, মোঃ রেজাউল করিম, মোঃ আব্দুল্লাহ, মাওঃ মোঃ শায়খুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, মাওঃ আব্দুল হান্নান, মোঃ জাহাঙ্গীর শিকদার,মাওঃ সোহরাব হোসেন, মোঃ ইউনুস ফারাজী, মোঃ করিম হোসেন, মোঃ জুবায়ের মাতুব্বর, মোঃ ইমরুল শেখ, আমির আলী ফারাজী মোঃ হেমায়েত উদ্দিন, মুন্সি বসির আহমদ,শেখ হাসান আলী খান, মোঃ আমিনুর ইসলাম, মোঃ ওবায়দুল হক প্রমুখ নেতৃবৃন্দ।

ইসলামী আন্দোলন মহানগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পতিত সরকারের সিন্ডিকেট বহাল তবিয়তে রাজত্ব করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের নামে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানোর পরও আইন-শৃঙ্খলার কাঙ্খিত উন্নতি চোখে পড়ছে না। গণ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও বীর শহীদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park