1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বই পাড়ায় বইমেলা ২০২৫: সঞ্জীব চট্টোপাধ্যায়ের উদ্বোধনে সাহিত্যপ্রেমীদের মিলনমেলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রিপোর্টার: সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ

১লা এপ্রিল মঙ্গলবার, ঠিক বিকেল সাড়ে চারটায়, কলেজ স্কোয়ার, বিদ্যাসাগর উদ্যানে, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের উদ্যোগে এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের সহযোগিতায়, বই মেলার শুভ সূচনা হয়। এই বই মেলা চলবে, ১লা এপ্রিল থেকে ৭ই এপ্রিল পর্যন্ত, প্রতিদিন দুপুর তিনটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সকল দর্শক ও বইপ্রেমীদের জন্য খোলা থাকবে।

বইমেলার শুভ সূচনা হয় উদ্ধোধনী সংগীত ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে, এবং উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের মেয়র ইনকাউন্সিল ও বিধায়ক দেবাশীষ কুমার, বিখ্যাত কবি ও লেখক জয় গোস্বামী, শ্রীজাত বন্দোপাধ্যায়, কবি সুবোধ সরকার, সাহিত্যিক শ্রীমতি বিনতা রায় চৌধুরী, যাহার পরিচালনায় এই সুন্দর বইমেলার আয়োজন চল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতি সুপর্ণা দত্ত, উপস্থিত ছিলেন পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, সেক্রেটারী সুধাংশু শেখর দে সহ গিল্ডের বিভিন্ন সদস্যরা।

এরপর মঞ্চে উপস্থিত সকল অতিথিবৃন্দদের উত্তরীয় পরিয়ে ও হাতে একটি করে চারাগাছ দিয়ে সম্মানিত করেন।

কলকাতা বইমেলার পর, বই পাড়ায় শুরু হল এই বইমেলা। ৫৫ থেকে ৬০টি স্টল এই বইমেলায় রয়েছে এবং ৭০টির বেশি পাবলিশার্স অংশগ্রহণ করেছেন। এই বই মেলায় ইংরেজি ও বাংলা বইয়ের সমাহার রয়েছে। শুধু তাই নয়, এই বইমেলায় বিশেষ সুযোগ হচ্ছে বেশি ডিসকাউন্টে বই সংগ্রহ করা এবং পছন্দ সই বই কেনার সুযোগ থাকছে, কারণ কলকাতা বইমেলায় যে পরিমাণ ভিড় হয় তাতে বইপ্রেমীরা বই সংগ্রহ করতে পারেন না। তাই এই মেলা থেকে তাদের সংগ্রহ করার সুযোগ থাকছে। রয়েছে নামিদামী পাবলিশার্স ও তাদের বই। এই বইমেলায় বই কিনলে ২০ থেকে ৩০% এরও বেশি ছাড় পাবেন বলে জানান। এখানে কোন পারসেন্টেজের বাধা ধরা থাকছে না।

এই বইমেলায় প্রতিবছর এক একটি নামকরণের মধ্য দিয়ে শুরু হতো, কিন্তু এবারে সবকিছু পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে ‘বই পাড়ার বইমেলা’। এটি তেরো তম বর্ষে পদার্পণ করেছে। তবে এবারের বইমেলায় উপস্থিত অতিথিরা বেশ কিছু কথা উত্থাপন করেন। সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, এটা ‘বই পার্বণ’ নাম দেওয়া উচিত। কবি সুবোধ সরকার বলেন, ‘একটা দিন যদি বই বাজার নাম দেওয়া যায়, যাতে স্কুল কলেজের ছেলেমেয়েরা কম পয়সায় বই কিনতে পারেন।’ কলকাতা কর্পোরেশনের মেয়র ইনকাউন্সিল ও বিধায়ক দেবাশীষ কুমার বলেন, ‘এটা একটা চৈত্র ছেলের মত, নির্দিষ্ট কোন পার্সেন্টেজ বাঁধা নেই, তবে এইরকম একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল অতিথিরা, যাতে সবার বই কেনার সুযোগ থাকে, এবং এই জায়গায় বইমেলা হওয়ার ফলে বহু লেখক লেখিকা এবং নতুন প্রজন্মের কবি ও লেখক রাও উপস্থিত হবেন।’

তবে এটি বই পাড়ার ঐতিহ্য স্থান, এবং বইপ্রেমীদের আকর্ষণীয় স্থান, এমনকি এটি সাহিত্য প্রেমীদের জন্য একটি প্রাণবন্ত কেন্দ্র, যেখানে প্রতিদিন সাহিত্যিক কবিরা আসেন।

অবশেষে উপস্থিত অতিথিরা একটি কথাই বারবার তুলে ধরলেন, ‘বই পড়ুন, বই পড়ান, আরেকজনকে বই উপহার দিন, পড়াশুনার ফাঁকে কিছুটা সময় গল্পের মধ্যে সময় কাটান, এবং ছোট ছোট ছেলে মেয়েদের উদ্দেশ্যে তাদের মাদেরকে বলেন, এরা শুধু ছেলে মেয়েদের স্কুলের বইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন না, মাঝে মাঝে দু’টা গল্পের বই পড়ান, এবং আপনারাও পড়ুন। বই কারো ক্ষতি করেনা, মনকে ভালো রাখে, বৃদ্ধ বয়সে বই আপনাকে মনের সান্তনা দেয়। মন কি ভালো রাখতে সাহায্য করে।ʼ

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park