1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বগুড়ার বীরগ্রামে সেনা যানবহন দুর্ঘটনা: দ্রুত উদ্ধার কার্যক্রমে স্থানীয় জনগণ ও উদ্ধারকারী সংস্থার আন্তরিক সহায়তা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার:

৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সেনাবাহিনীর একটি ৩ টন ট্রাক বগুড়ার বীরগ্রাম এলাকায় দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় ৩ টন যানবাহনে থাকা ১৩ জন সেনা সদস্য আহত হন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।

স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক আন্তরিক সহযোগিতায় আহতদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গুরুতর আহত একজন সৈনিককে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকা সেনানিবাসে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতা ও মানবিক সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সেনাবাহিনী জানিয়েছে, দ্রুত ও কার্যকর সহযোগিতার কারণে আহত সৈনিকদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park