1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আজ ১৭ মার্চ ২০২৪ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বাঙালির জাতীয় জীবনে দিনটি এক ঐতিহাসিক দিন। বাংলাদেশ নামক ব-দ্বীপের এই জনপদের মানুষের কয়েক শতাব্দী ব্যাপী শোষণ, নির্যাতন, বঞ্চনা ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিতে ১৯২০ সালের ১৭ ই মার্চ (০৩ চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার পাটগাতী ইউনিয়নের বাইগার নদীর তীরবর্তী টুংগীপাড়া নামক নিভৃত পল্লীর কোল আলো করে জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন বঙালি জাতিসত্তার স্বপ্নপুরুষ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে তিনি বাঙালি জাতির আজন্ম লালিত স্বপ্ন স্বাধীনতা এনে দিয়েছেন।

১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হয়। ঐতিহাসিক ১৭ই মার্চের রৌদ্র উজ্জ্বল সকালে ০৮:১৫ ঘটিকার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক।

 

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্ব ক্রাইম) মোছাঃ তাসলিমা খাতুন-সহ কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার হতে তদূর্ধ্ব সকল পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park